• ২৬ এপ্রিল, ২০২৬

সাভারে পূর্ব শত্রুতার জেরে হামলা, গ্রেফতার ২

সাভারে পূর্ব শত্রুতার জেরে  হামলা, গ্রেফতার ২

ঢাকার সাভারে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টার মামলায় নাদিম (২০) ও রেদোয়ান আহমেদ (২০) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার : ঢাকার সাভারে পূর্ব শত্রুতার জেরে এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টার মামলায় নাদিম (২০) ও রেদোয়ান আহমেদ (২০) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাদের আদালতে পাঠানো হলে বিচারক দু’জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ১০টার দিকে সাভারের ব্যাংকটাউন এলাকায় মো. তৌফিক ইসলাম নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। এ সময় স্থানীয়রা হামলাকারী নাদিম ও রেদোয়ানকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।


পরে আহত তৌফিকের বন্ধু আনাম ইসলাম বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ দু’জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, পূর্ব বিরোধের জেরে নাদিম দীর্ঘদিন ধরে তৌফিককে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন। ঘটনার সময় তৌফিক বন্ধুদের সঙ্গে ব্যাংকটাউন ১ নম্বর গেইট এলাকায় অবস্থান করছিলেন। এ সময় নাদিম ও রেদোয়ান তার ওপর হামলা চালায়। একপর্যায়ে নাদিম সঙ্গে থাকা ধারালো অস্ত্র দিয়ে তৌফিককে কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়রা আহত অবস্থায় তৌফিককে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

এদিকে এলাকাবাসীর দাবি, গ্রেপ্তার নাদিম  কিশোর গ্যাংয়ের নেতা। তার বিরুদ্ধে এলাকায় নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। পুলিশের তথ্যমতে, নাদিমের বিরুদ্ধে সাভার মডেল থানায় আগেও একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক মিজানুর রহমান বলেন, “ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।”

ঢাকা বাংলা রিপোর্ট

How puzzling all these changes are! I'm never sure what I'm going to turn into a tidy little room.